জাতীয়

তালপট্টির অস্তিত্ব খুঁজে বের করুন: প্রধানমন্ত্রী

শাহজালাল,স্বর্ণ,আটক
শাহজালাল,স্বর্ণ,আটক

দক্ষিণ তালপট্টির কোনো অস্তিত্ব নেই—এ নিয়ে বিএনপির যেসব নেতা আলোচনা-সমালোচনা মুখর তাদের সেখানে গিয়ে খুঁজে বের করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

ভারতের সঙ্গে বিরোধপূর্ণ সমুদ্রসীমায় যে ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হয়েছে—৫ জানুয়ারির নির্বাচন না হলে তা হতো কি-না এ নিয়ে সন্দেহ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন, ‘সমুদ্রে আমাদের যে অধিকার সুরক্ষিত হল, এটা একটি বিরাট অর্জন দেশের জন্য। বোধয় ৫ জানুয়ারির নির্বাচনে জয় হতে না পারতাম তাহলে হয় তো এ সমুদ্রসীমাটা ভারতের কাছ থেকে আনতে পারতাম কি-না সন্দেহ রয়েছে। বিএনপির এক সাবেক মন্ত্রী বলছেন, যে তালপট্টি পায়নি! তখন আমি ভাবছি যে ওনাকে পাঠিয়ে দেয়া হোক যাতে সমুদ্রে গিয়ে তালপট্টি দ্বীপটা কোথায় আছে সেটা বের করুক। কারণ সেটার কোনো অস্থিত্বই নেই।’

বিগত ১৯৭৪ সালে বঙ্গবন্ধু সমুদ্র আইন করে যাওয়ার ফলেই বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে—এ কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, অতীতে কোনো সরকারই এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি।

তিনি আরো বলেন, ‘আমাদের যে অর্জনটা তারা (বিএনপি) বলতে চাচ্ছে না। বিএনপি তো ক্ষমতায় ছিল ৫ বছর, সে সময় দায়িত্বটা ঠিক মতো পালন করেনি তারা। কিছুই করেনি তারা অথচ খুত ধরার একটা চেষ্টা তাদের।’

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ