আগামী ১৭ জুলাই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ইফতারের দাওয়াত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে তার বিশেষ সহকারি শামসুর রহমান শিমুল বিশ্বাসের কাছে ইফতারের নিমন্ত্রণপত্র তুলে দেয়া হয়। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে রাজনীতিবিদদের সম্মানে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।
এর আগে গত ২ জুলাই রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে রাজনীতিবিদদের সম্মানে ইফতারের আয়োজন করেন খালেদা জিয়া। সেখানে শেখ হাসিনাকে দাওয়াত দিলেও তিনি যাননি।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: