ভারতের সঙ্গে সমুদ্রসীমা বিরোধ নিয়ে আন্তজার্তিক সালিশ আদালতের রায় বাংলাদেশই লাভবান হয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞরা। তবে তারা মনে করছেন দক্ষ জনশক্তি ও সুশাসন না থাকলে অর্থনৈতিকভাবে এ অর্জন কাজে লাগানো যাবে না। বহিঃশক্তির হাত থেকে সমুদ্রের তলদেশের সম্পদ রক্ষা করতে সরকারকে এখনই একটি পূর্ণাঙ্গ মন্ত্রণালয় করারও পরামর্শ তাদের।
নেদাল্যান্ডসের স্থায়ী সালিশি আদালতের রায়ে বঙ্গোপসাগরের বিরোধপূর্ণ সাড়ে ২৫ হাজার বর্গ কিলোমিটার এলাকার মধ্যে প্রায় সাড়ে ১৯ হাজার বর্গকিলোমিটার এলাকা বাংলাদেশ পেয়েছে।
ভারতের সঙ্গে সমুদ্রসীমা বিরোধ নিস্পত্তিতে আন্তর্জাতিক আদালতের এ রায় ন্যায়সঙ্গত হয়েছে— উল্লেখ করে বিশেষজ্ঞরা বলছেন, এ রায়ে বাংলাদেশ লাভবানই হয়েছে। তবে দক্ষ জনশক্তি আর সুশাসন না থাকলে অর্থনৈতিকভাবে এ অর্জনকে কাজে লাগানো যাবে না।
বহিঃশক্তির হাত থেকে সমুদ্র তলদেশের সম্পদ রক্ষায় এখন কার্যকর পদক্ষেপ নেয়ার ওপর জোর দিলেন আরেক বিশেষজ্ঞ নূর মোহাম্মদ।
এ সব সম্পদ ব্যবহারে দক্ষ জনশক্তি তৈরিতে একটি পূর্ণাঙ্গ মন্ত্রণালয় গঠনের পরামর্শও দেন তিনি।