জাতীয়

সমুদ্রসীমার রায়ে পুরোপুরি সার্থক হয়নি সরকার: ইমতিয়াজ

অধ্যাপক ইমতিয়াজ আহমেদ
অধ্যাপক ইমতিয়াজ আহমেদ

ভারতের সঙ্গে সমুদ্রসীমা বিরোধ নিয়ে আন্তজার্তিক সালিশ আদালতের রায়ে সরকার পুরোপুরি সার্থক হয়নি বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তজার্তিক সম্পর্ক বিষয়ক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ।

ইমতিয়াজ আহমেদ বলেন, বিরোধের ২৫ হাজার বর্গ কিলোমিটারের পুরোটাই কেন অর্জিত হয়নি তা পরিষ্কার করতে জনগণকে সরকারের ব্যাখ্যা দেয়া উচিৎ। আর সমুদ্র সীমা রক্ষা এবং মৎস সম্পদ ও খনিজ সম্পদ আরহনে সীমাবদ্ধ না থেকে সঠিকভাবে অর্জিত এ সম্পদ ব্যবহারে সবার অংশগ্রহণে ব্লুইকোনমি সম্মেলন হওয়া উচিৎ।

প্রধান দুই রাজনৈতিক দলের পরস্পর বিরোধী অভিযোগকে ঢাকা বিশ্ববিদ্যালেয়র আন্তজার্তিক সম্পর্ক বিষয়ের তিনি আরো বলেন, বিএনপির অভিযোগ অসঙ্গত নয়। তবে রায়ে সরকার পুরোপুরি সার্থক হয়েছে বলা যায় না।

এছাড়া, যে সমুদ্র সীমা আমরা পেয়েছি সেখানে মৎস সম্পদ ও খনিজ সম্পদ আরহনে সীমাবদ্ধ না থেকে সঠিকভাবে এ সম্পদ ব্যবহারে সবার অংশগ্রহনে ব্লুইকোনমি সম্মেলন হওয়া উচিৎ বলেও জানান তিনি।

ইমতিয়াজ আহমেদ বলেন, ২৫ হাজার বর্গকিলোমিটারের পুরোটাই কেন অর্জিত হল না সে বিষয় জনগণকে সরকারের ব্যখ্যা দেয়া উচিৎ।

প্রসঙ্গত, নেদাল্যান্ডসের স্থায়ী সালিশি আদালতের রায়ে বঙ্গোপসাগরের বিরোধপূর্ণ সাড়ে ২৫ হাজার বর্গ কিলোমিটার এলাকার মধ্যে প্রায় সাড়ে ১৯ হাজার বর্গকিলোমিটার এলাকা বাংলাদেশ পেয়েছে।

রায়ে বাংলাদেশ লাভাবান হয়েছে সরকার বললেও রাজনৈতিকদল বিএনপির দাবি আদালতে সরকারের তথ্যপ্রমান উপস্থাপনে ব্যর্থতায় বঙ্গোপসাগরে ভারতের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে। দক্ষিণ তালপট্টি দ্বীপের এলাকা হারিয়েছে বাংলাদেশ।

তবে সরকারের পক্ষ থেকে বলা হয়, তালপট্টি রায়ে ভারত পেয়েছে ঠিকই কিন্তু বর্তমানে এ দ্বীপের কোনো অস্থিত্ত্ব নেই।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ