রেল ও নৌ ব্যবস্থার আধুনিকীকরণ এবং সম্প্রসারণের দাবি জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)। শনিবার পবা কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় এ দাবি জানান বক্তারা।
সমন্বিত যাতায়াত ব্যবস্থার অভাব, যানজট ও ঝুঁকিপূর্ণ যাতায়াত শিরোনামের এ সভায় চলাচলের সুবিধার্থে সড়ক নির্ভরতা কমানো প্রয়োজন বলেও মত দেন তারা।
এ সময় বক্তারা আরো বলেন, গণপরিবহনে নৈরাজ্যের কারণে মানুষ বাধ্য হয়ে দূরপাল্লার পরিবহনগুলোর দিকে ঝুঁকছে। ফলে, রাস্তায় অসহনীয় যানজটের সৃষ্টি হচ্ছে এবং মানুষ ঘন্টার পর ঘন্টা দুর্ভোগ পোহাচ্ছে।
এ অবস্থার অবসানের জন্য সমন্বিত পরিকল্পনা গ্রহণ, বাস্তবায়ন এবং আইনের সঠিক প্রয়োগ করা দরকার। তবে, এ ধরনের ঘটনা রোধে সরকারের পাশাপাশি জনগণের এগিয়ে আসা প্রয়োজন বলেও বক্তারা।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: