সাংবাদিক ও সাবেক সংসদ সদস্য বেবী মওদুদকে দেখতে শনিবার হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব একেএম শামীম চৌধুরী বলেন, সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বেবী মওদুদকে দেখতে যান প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী চিকিৎসকদের কাছে বেবী মওদুদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয় জীবনের এই বান্ধবীর পাশে সময়ও কাটান তিনি।
পরে তার সুচিকিৎসার জন্য যথাযথ ব্যবস্থা নিতে কর্তব্যরত চিকিৎসকদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
বেবী মওদুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সোশ্যাল অ্যাফেয়ার্স এডিটর।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: