ইন্টারনেটের দাম কমাতে এবং গতি বাড়িয়ে জনগণকে দ্রুত তথ্যসেবা দিতে প্রয়োজনে নীতিমালা পরিবর্তন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
সোমবার গণভবনে সরকারি-বেসরকারি ইন্টারনেট সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানের ঊচ্চপর্যায়ের কমকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
এছাড়া ইউনিয়ন পর্যায়ে ২৫৬ কেবিপিএস থেকে এক এমবিপিএস গতির ইন্টারনেট সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্টদের সহযোগিতাও চান জয়। এসময় ইন্টারনেট সেবার মান বাড়ানোর ক্ষেত্রে যেসব সমস্যা রয়েছে তা সমাধানে সরকার ব্যবস্থা নেবে বলেও জানান সজীব ওয়াজেদ জয়।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: