নিরাপদ খাদ্য আইন-২০১৩ বাস্তবায়নসহ নতুন করে কিটনাশক নিয়ন্ত্রণ আইন করার দাবি জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) নির্বাহী সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সোবহান। মঙ্গলবার রাজধানীর কলাবাগানে পবার নিজ কার্যালয়ে আয়োজিত ইফতারিসহ খাদ্যে ফরমালিন চিত্র, বিষমুক্ত খাদ্য নিশ্চিত করতে করণীয় শীর্ষক সংবদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
এ সময় সোবহান বলেন, এফএও এবং খাদ্য নিরাপত্তা গবেষণাগারের যৌথ পরীক্ষায় রাজধানী থেকে সংগৃহিত ৮২টি খাদ্যের নমুনায় মানবদেহের জন্য ক্ষতিকর উপাদান পাওয়া গেছে। ৩৫% ফল ও ৫০% শাকসবজিতে বিভিন্ন কীটনাশকেরও উপস্থিতি পাওয়া গেছে।
এছাড়া, বাজার থেকে সংগ্রহ করা সেমাইয়ের নমুনার মধ্যে ৯০% ফরমালিনের উপস্থিতি পাওয়া গেছে বলেও জানান তিনি।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: