আগামী ২৬ জুলাইয়ের মধ্যে পোশাক কারখানার শ্রমিকদের চলতি মাসের বেতন ও ঈদ ভাতা পরিশোধের সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ে পোশাক কারখানার মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, পোশাক কারখানার মালিকরা প্রতিশ্রুতি দিয়েছেন ২৬ জুলাইয়ের মধ্যে তারা শ্রমিকদের পাওনা বেতন ও ঈদ ভাতা পরিশোধ করবেন।
ঈদে পোশাকশ্রমিকদের কি পরিমাণে বোনাস দেয়া হবে এ বিষয়টি জানতে চাইলে মুজিবুল হক বলেন, শ্রমিকদের সস্তুষ্টির বিষয়টির খেয়াল রেখে মালিকপক্ষ ঈদ বোনাস দেবে বলে আশ্বস্ত করেছেন।
ঈদে ঘরমুখো পোশাকশ্রমিকদের কাছ থেকে বাড়তি ভাড়া না নেয়া হয় সেদিকে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: