মানবাধিকার সংরক্ষণে জাতিসংঘসহ আন্তর্জাতিক আইনের সঙ্গে সাযুজ্য রেখে কাজ করতে হবে বাংলাদেশকে মঙ্গলবার রাজধানীতে এ কথা বলেন বক্তারা।
তারা বলেন, আইনের যথাযথ প্রয়োগ না হওয়ায় অনেকেই আইনের ঊর্ধ্বে থাকার মনোভাব পোষণ করেন। নারীর প্রতি সহিংসতার কারণ উদঘাটন ও বন্ধে আইনের যথাযথ প্রয়োগেরও আহ্বান জানান তারা।
মানবাধিকার উন্নয়ন ও সংরক্ষণে 'জাতিসংঘের বিশেষ পদ্ধতির সঙ্গে বাংলাদেশের সংযুক্তি' শীর্ষক সেমিনারে যোগ দিয়ে মানবাধিকার সংরক্ষণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বিশিষ্টজনেরা।
তারা বলেন, বিভিন্ন ক্ষেত্রে নারীর অবদান থাকলেও পারিবারিক ও সামাজিক ক্ষেত্রে নারীর প্রতি পুরুষের নেতিবাচক দৃষ্টি ভঙ্গি রয়েছে।
আইনের যথাযথ প্রয়োগ না থাকায় অনেকেই এখনো আইনের ঊর্ধ্বে থাকার মনোভাব পোষণ করেন বলে অভিমত ব্যক্ত করেন বক্তরা। এজন্য আইন প্রয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা আহ্বান জানান তারা।
নাগরিক অধিকার প্রতিষ্ঠায় দৃশ্যমান পদক্ষেপ নেয়ারও পরামর্শ দেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল।
মানুষের অধিকার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক নীতির সঙ্গে মিলিয়ে বাংলাদেশের কাজ করার জন্য উন্মুক্তকরণ নীতি গ্রহণের আহ্বান জানান বক্তারা।
এ সময় ফিলিস্তিনের গাজায় ইজরাইলি হামলার নিন্দা জানিয়ে মানুষের অধিকার সম্পর্কে সকলকে সচেতন হওয়ারও আহ্বান জানান জাতীয় মানবাধিকার কামিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান।