জাতীয়

এডিপিতে ৬০ হাজার কোটি টাকা বরাদ্দ নিয়েও বাস্তবায়ন হয়নি: পরিকল্পনামন্ত্রী

একনেক সভা
একনেক সভা

অনেক দেন-দরবার করে বার্ষিক উন্নয়ন কর্মসূচি-এডিপিতে ৬০ হাজার কোটি টাকা বরাদ্দ নিয়ে শেষ পর্যন্ত বাস্তবায়ন করতে পারেনি–জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। মঙ্গলবার রাজধানীতে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ব্যয় সম্ভব হয়েছে ৫৬ হাজার ৭৯৩ কোটি টাকা বা সংশোধিত এডিপির ৯৫%। অথচ আগের অর্থবছরেই এর বাস্তবায়নের হার ছিল ৯৬% ।

রাজনৈতিক অস্থিরতার কারণে ২০১৩-১৪ অর্থবছরে এডিপির বাস্তবায়ন আগের বছরের চেয়ে কম হয়েছে—এ কথা উল্লেখ করে মোস্তফা কামাল বলেন, সভায় ৭ হাজার ৮৩৯ কোটি টাকার ৬টি প্রকল্পও অনুমোদন দেয়া হয়েছে।

পরিকল্পনামন্ত্রী আরো বলেন, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ, বেসরকারি বিমান চলাচল ও পর্যটন মন্ত্রনালয়সহ মোট ২৫ টি বিভাগ ও মন্ত্রণালয় বরাদ্দের ৯৬ % ওপরে ব্যয় করেছে। আর ৯১ ভাগ এর কাছাকাছি বাস্তবায়ন করেছে ৭ টি মন্ত্রণালয়।

ঢাকা, চট্রগ্রাম, সিলেট, রাজশাহী ও রংপুরে বিদ্যুতের লাইন নির্মাণ সংত্রান্ত ৩টি ও সিটি করপোরেশনগুলোতে নাগরিক সুযোগ সুবিধা বৃদ্ধির ৩টি প্রকল্প রয়েছে। ২০২১ সালের মধ্যে সবার কাছে বিদ্যুৎ পৌঁছে দিতে এসব প্রকল্প হাতে নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

এর আগে, সভায় প্রকল্পগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রায় মাস চারেক আগে সংশোধিত এডিপিতে বরাদ্দের পরিমাণ নিয়ে অর্থমন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রীর দ্বন্দ্ব অনেকটা প্রকাশ্যেই চলে আসে। অর্থমন্ত্রী ৫৫ হাজার কোটি টাকার বেশি বরাদ্দ না দেয়ার পক্ষে আর পরিকল্পনা মন্ত্রী ৬০ হাজার কোটি টাকার কম না নেয়ার পক্ষে শক্ত অবস্থান নেন। অবশেষে পরিকল্পনা মন্ত্রণালয়ের দাবিকৃত ৬০ হাজার কোটি টাকাই এডিপিতে বরাদ্দ দেয়া হয়।

তবে বছর শেষে বাস্তবায়ন প্রায় ৫৬ হাজার ৮০০ কোটি টাকা। শতকরা হিসেবে যা আগের বছরের চেয়েও এক শতাংশ কম।

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একনেকের সভায় ছয়টি প্রকল্পও অনুমোদন দেয়া হয়। ব্যয় হবে প্রায় ৮ হাজার কোটি টাকা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ