রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে বুধবার ৩৪টি সোনার বারসহ ২ জন আটক করেছে রেলওয়ে পুলিশ।
কমলাপুর রেলওয়ে থানার ওসি আবদুল মজিদ জানিয়েছেন, বুধবার সকাল ৯টার দিকে স্টেশনে চট্টগ্রাম থেকে আসা ‘তূর্ণা নিশীথা’ ট্রেনটি থামলে ওই দুই জনকে আটক করে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় আটক করা হয় ওই দুই যাত্রীকে বলে জানান তিনি।
তবে তাদের বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেনি রেলওয়ে পুলিশ। তারা কার কাছ থেকে এবং কোথায় সোনার বারগুলো নিয়ে যাচ্ছিলেন সে বিষয়েও তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: