ফিলিস্তিনের গাজায় নিরীহ মানুষের ওপর ইসরাইলের নির্বিচার হামলা বন্ধে জাতিসংঘের কার্যকর কোনো ব্যবস্থা না নেয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে প্যালেস্টাইন-ইরাক সংহতি পরিষদ।
বুধবার জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা গাজায় গণহত্যা ও ইসরাইলি আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান। সমাবেশে হামলা বন্ধে জাতিসংঘ মহাসচিবের উদ্দেশে লেখা স্মারকলিপি পাঠ করা হয়।
পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা এ মিছিলে অংশ নেন। মিছিলটি শাহবাগ থেকে শুরু হয়ে টিএসসি ঘুরে আবার শাহবাগে গিয়ে শেষ হয়।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: