বিমানে যাত্রীদের সেবার মান নিশ্চিত ও নিরাপত্তা বাড়াতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে আরো দায়িত্বশীল হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।
বুধবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেডের উদ্ধোধনী অনুষ্ঠানে এ কথা বলে তিনি।
এ সময় তিনি আরো বলেন, সরকার বিমান পরিবহনকে সুষ্ঠু ও সুন্দর করার লক্ষে বিমানবন্দর উন্নতিকরণসহ নানামুখী কর্মসূচি হাতে নিয়েছে। এই খাতে বেসরকারি বিনিয়োগ বাড়াতেও সরকার কাজ করে যাচ্ছে।
নতুন উদ্ধোধন হওয়া ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা- চট্টগ্রাম ২টি ও ঢাকা - যশোর ১টি ফ্লাইট দিয়ে তাদের যাত্রা শুরু করলো।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: