গাজায় ইসরায়েলের হামলার বিরুদ্ধে দেশের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ শান্তি পরিষদের মানববন্ধনে তিনি এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ইসরায়েল গাজার ওপর যে নির্বিচার হামলা চালাচ্ছে তার প্রতিবাদে সবাইকে একজোট হতে হবে।
এ সময় বক্তারা আমেরিকান ও ইউরোপীয় পণ্য বর্জন করে ইসরায়েলের হামালার প্রতিবাদ জানানোরও আহ্বান জানান।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: