জাতীয়

বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা ফিরিয়ে আনার সুপারিশ

সুরঞ্জিত
সুরঞ্জিত

বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে থাকার বিধানটি ফিরিয়ে আনার সুপারিশ করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বৃহস্পতিবার সংসদ ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত এ কথা বলেন।

সংবিধানের ৯৬ অনুচ্ছেদ অনুযায়ী, একমাত্র সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ছাড়া বিচারপতিদের অভিশংসিত করার এখতিয়ার কারো নেই—উল্লেখ করে সুরঞ্জিত বলেন, ৭২ এর সংবিধান সংসদকে এ ক্ষমতা দিয়েছিল। সার্বভৌম সংসদের জন্য সংবিধানের ৯৬ অনুচ্ছেদ সংশোধনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন আওয়ামী লীগের এও নেতা।

তিনি আরো বলেন, উন্নত দেশ গড়তে হলে পশ্চাৎপদ বিচারবিভাগ নিয়ে এগিয়ে যাওয়া সম্ভব নয়। বর্তমানে নিম্ন আদালত এবং উচ্চ আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ২৬ লাখ— মন্তব্য করে সুরঞ্জিত বলেন, এসব মামলা দ্রুত নিষ্পত্তি করতে না পারলে দেশে আইনের শাসন ব্যাহত হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ