জাতীয়

অর্থ মন্ত্রণালয় সজাগ থাকলে জালিয়াতি হত না: সুরঞ্জিত

সুরঞ্জিত
সুরঞ্জিত

কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় সজাগ থাকলে বেসিক ব্যাংকসহ ব্যাংকিং খাতে অর্থ জালিয়াতির ঘটনা ঘটতো না-- মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। শুক্রবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত ‘চলমান রাজনীতি’ বিষয়ক সভায় এ কথা বলেন তিনি।

বেসিক ব্যাংকের অর্থ কেলেঙ্কারির জন্য দায়ীদের দ্রুত গ্রেপ্তার ও তাদের ব্যাংক হিসাব জব্দ করতে কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান সুরঞ্জিত সেনগুপ্ত।

কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের কাছে অর্থ কেলেঙ্কারির আগে নয় বরং পরে পদক্ষেপ নেয়ার কারণ জানতে চান তিনি।

এদিকে, পূজা উদযাপন পরিষদের আয়োজিত অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ২০০১ সালে বিএনপি-জামাত জোট সরকারের নির্যাতনের তদন্ত রিপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আছে, সে অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

খাদ্যমন্ত্রী বলেন, এদেশে আওয়ামী লীগ সরকার বাদে সব সরকারই সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা নির্যাতন চালিয়েছে। আন্দোলনের সাংগঠনিক শক্তি বিএনপির নেই— উল্লেখ করে তিনি আরো বলেন, জনগণের মাঝে ভীতি ছড়াতেই তারা আন্দোলনের হুমকি দিচ্ছে।

আর রমজানের সময় রাজনৈতিক উস্কানিমূলক বক্তব্য দিয়ে খালেদা জিয়া রমজানের পবিত্রতা নষ্ট করছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত আলোচনায় এ কথা বলেন তিনি।

ঈদের পর বিএনপির আন্দোলনে জনগণ সাড়া দেবে না— মন্তব্য করে একইসঙ্গে বিদেশের মাটিতে দেশের ইতিহাস বিকৃতি ও অশোভন আচরণের জন্য বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করেন আওয়ামী লীগের এ নেতা।

এ সময় দেশের উন্নয়ন সহ্য করতে না পারার জন্য বিএনপিকে নিজেদের চোখ-কান পরীক্ষা করতে বলেন তিনি।

এদিকে, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ঢাকেশ্বরী মন্দিরের বেদখল হওয়া জায়গা পুনরুদ্ধারে সহযোগিতার আশ্বাস দেন। অসাম্প্রদায়িক চেতনায় দেশ গড়তে সকলের সহযোগিতা চান তিনি।

এখন থেকে ব্যাংকিং খাতে যোগ্য, সংশ্লিষ্ট ও পেশাদার ব্যক্তি নিয়োগেও কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান তিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ