জাতীয়

হাতিরঝিলে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবকের মৃত্যু

হাতিরঝিল
হাতিরঝিল

রাজধানীর হাতিরঝিলে শুক্রবার মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ছাত্রী ধর্ষণে অভিযুক্ত এক যুবক মারা গেছেন।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান জানিয়েছেন, গভীর রাতে হাতিরঝিলের বাড্ডা অংশে ছিনতাইয়ের খবরে অভিযান চালায় পুলিশ। এসময় বন্দুকযুদ্ধে ওই যুবক মারা যান। দুই পুলিশ সদস্য আহত হয়েছে বলেও জানান তিনি।

পুলিশ জানিয়েছেন, নিহত গিয়াস উদ্দিন ওরফে আকাশ ওরফে মামুন ওরফে আপন (২৮) একজন ছিনতাইকারী। তিনি গত ৩ জুলাই উত্তরায় নিরাপত্তাকর্মীকে খুন করে ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় প্রধান সন্দেহভাজন আসামি ছিলেন।

প্রসঙ্গত, গত ৩ জুলাই রাতে উত্তরা ৪ নম্বর সেক্টরে এক ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। বাধা দিলে লিয়াকত হোসেন লিটন নামের এক নিরাপত্তাকর্মীকে গুলি করে হত্যা করে তারা। পরদিন ভোরে গাড়িতেই ধর্ষণ করে মেয়েটিকে উত্তরা এলাকায় নামিয়ে দিয়ে যায় তারা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ