দেশের সব গার্মেন্টস কারখানায় পোশাক শ্রমিকদের বেতন-বোনাস ২৬ জুলাইয়ের মধ্যে পরিশোধ করা না হলে শ্রমিকরা আন্দোলনে হুমকি গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের নেতাদের। শনিবার রাজধানীর কমরেড নির্মল সেন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ কথা বলেন।
নেতারা বলেন, এখনো দেশের ৮৫% গার্মেন্টস কারখানায় জুলাই মাসের বেতন পরিশোধ ও ঈদ বোনাস দেয়ার বিষয়ে সুস্পষ্ট কোনো আশ্বাস মেলেনি। ১০ লাখ শ্রমিক ঈদ বোনাস তো দূরের কথা, চলতি মাসের ১৫ দিনের বেতন পাবে কি-না, তারও নিশ্চয়তা নেই।
এ সময় ঈদের আগেই তাজরিন ফ্যাশনস ও রানা প্লাজা ধসে হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ারও দাবি জানান তারা।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: