জাতীয়

ঈদ উপলক্ষে বাস-লঞ্চের টিকিটে গুণতে হচ্ছে বাড়তি ভাড়া

বাড়তি ভাড়া
বাড়তি ভাড়া

ঈদ উপলক্ষে বাস-লঞ্চের টিকিটের জন্য মানুষকে গুণতে হচ্ছে বাড়তি টাকা আর এ বেশি দামের জন্য ক্রেতারা দায়ী করছেন বাস-লঞ্চ মালিকদের। তবে টিকেট বিক্রেতারা বলছেন, বাস, লঞ্চ নিয়ে খালি ফিরতে হয় বলে কিছু বেশি নিতে হচ্ছে টিকিটের দাম।

ঈদ উপলক্ষে দীর্ঘ লাইনে দাড়িয়ে যাত্রীরা এখন অগ্রিম সেই টিকেট কিনছে ৩০০ টাকায়। বেশি দাম সম্পর্কে যাত্র বলছেন, বাস মালিকদের কাছে জিম্মি হয়ে বেশি দামে টিকেট কিনছেন তারা।

তবে ঈদকে সামনে রেখে রাজধানীর সব বাস টার্মিনালেই বাসের অগ্রিম টিকেট বেশি দামে বিক্রি হলেও বরাবরের মতোই এ অভিযোগ মানতে নারাজ কাউন্টারের লোকজন।

আর ঈদে কোনো অগ্রিম টিকেট বিক্রির ব্যবস্থা নেই বলে জানালেন সায়দাবাদ বাস মালিক সমিতি।

এরইমধ্যে সদরঘাট বেশিরভাগ লঞ্চ কেবিনের অগ্রিম বুকিং শেষ। বেশি দাম নেয়া হয়েছে বলে ক্রেতারা অভিযোগ করলেও, বিক্রেতারা বলছেন, নির্ধারিত দামেই টিকিট বিক্রি কথা।

এদিকে, কমলাপুর ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে রোববার। কিন্তু ২৩ জুলাইয়ের টিকেট কিনতেই শনিবার ছিল যাত্রীদের ভীড়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ