সীমানা নির্ধারন হয়ে যাওয়ায় এখন বিদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে নয় বরং দেশিয় সংস্থাকে শক্তিশালী ও আধুনিকায়নের মাধ্যমে সমুদ্র সম্পদ আরহণের দাবি জানিয়েছেন তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ। শনিবার পল্টনে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি আয়োজিত মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন।
আনু মুহাম্মদ বলেন, সমুদ্রে তেল-গ্যাস সঠিকভাবে আহরণ সম্ভব হলে রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের মাধ্যমে সুন্দরবনকে ধ্বংস করার প্রয়োজন হবে না।
জনগণের স্বার্থে এ অর্জনের সর্বোত্তম ব্যবহার ও রক্ষার জন্য বিদেশি প্রতিষ্ঠানের থেকে দেশি প্রতিষ্ঠানের ওপর সরকারের নির্ভরশীলতা বাড়ানোর কথাও বললেন তিনি।
২০১২ সালে মিয়ানমারের সঙ্গে মামলার রায়ে বঙ্গোপসাগরে বাংলাদেশ পেয়েছিল এক লাখ ১১ হাজার বর্গ কিলোমিটার। আর ২০১৪ সালে ভারতের সঙ্গে মামলার রায়ে পেয়েছে ১৯ হাজার ৪৬৭ বর্গকিলোমিটার।