জাতীয়

মন্ত্রীর আলটিমেটামেও শেষ হল না মহাসড়কের সংস্কার কাজ

মহাসড়কের সংস্কার কাজ
মহাসড়কের সংস্কার কাজ

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের ২০ জুলাইয়ের আলটিমেটাম আর কর্মকর্তাদের বরখাস্ত করেও শেষ হলো না মহাসড়কের সংস্কার কাজ। মন্ত্রীর তৎপরতায় কিছুটা জোড়াতালি দেয়া হলেও, খানা-খন্দে ভরপুর দেশের প্রধান মহাসড়কগুলোর সংস্কার পুরোপুরি শেষ করতে ব্যর্থ সড়ক ও জনপথ বিভাগ।

ঢাকা-চট্টগ্রাম, ময়মনসিংহ- টাংগাইল মহাসড়কের ৫০ ভাগ সড়ক এখনো সংস্কার বিহীন আর ঢাকা-আরিচা সড়কের সংস্কার এখনো চলছে। তবে ঢাকা-সিলেট সড়ক হয়েছে চলাচলের উপযোগী।

মন্ত্রী নিজেই স্বীকার করলেন, প্রকৌশলীরা দায়িত্বহীন তবে ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। ফলে পথে কোনো বিপাকে পড়বেন না যাত্রীরা।

এদিকে, রমজানের শুরুতেই দেশের মহাসড়কগুলো খানা-খন্দে ভরপুর ছিল। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড ও মিরেশ্বরাই এলাকার প্রায় ২২ কিলোমিটার সড়ক, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা থেকে মাওয়া চৌরাস্তা পর্যন্ত সড়ক চারলেইনে উন্নীত করা আর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড থেকে জামগড়া পর্যন্ত সড়ক সংস্কারের কাজ শুরু করার নির্দেশ দেন যোগাযোগমন্ত্রী।

এ সব কাজ নিজে তদারকিও করেন আর কোথাও কোথাও দায়িত্বে অবহেলার জন্য প্রকৌশলী ও কর্মকর্তাদের বরখাস্তও করেন। সড়কে যানবাহন চলাচলের উপযোগী করার জন্য ২০ জুলাই পর্যন্ত সময়ও বেঁধে দেন। তবে সংস্কার কাজ আশাপ্রদভাবে এগোয়নি।

মন্ত্রীর দাবি, যাই হোক না কেন, সড়কের চেহারা সাধারণ মানুষের মধ্যে স্বস্তি আনতে পারছে না। পথে দুর্ভোগে পড়ার শঙ্কা নিয়েই তারা প্রিয়জনের সান্নিধ্যে ঈদ উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ