জাতীয়

আ'লীগ কৃষিবান্ধব সরকার: প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা
আওয়ামী লীগ কৃষিবান্ধব সরকার আর বিএনপি ক্ষমতায় আসলে কৃষকদের গুলি করে হত্যা করে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয় পরিদর্শনকালে কর্মকর্তাদের তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘এখন সার পেতে কৃষকদের অসুবিধা হয় না,অথচ ১৯৯৫ সালে কৃষক সারের জন্য আন্দোলন করেছিল। আর ওই আন্দোলন ঠেকাতে গুলি করে ১৮ জন কৃষককে হত্যা করেছিল বিএনপি সরকার। সে সময় আমরা (আওয়ামী লীগ) ছুটে গিয়ে ছিলাম তাদের পাশে। এটাই হচ্ছে এ দুই সরকারে মধ্যে তফাৎ।’ তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগ সরকার আসলে কৃষিবান্ধব যার ফলে কৃষকরা সুযোগ-সুবিধা পায়। আর বিএনপি যখন ক্ষমতায় থাকে তখন তারা কৃষকদের গুলি করে হত্যা করা হয়।’ কৃষকের ছেলেরা লেখা-পড়া শিখে মাঠে যেতে চায় না—এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষিতদের কৃষিকাজে অনীহা দূর করতে হবে। শিক্ষার্থীদের কৃষিকাজে উৎসাহিত করতে পাঠ্যক্রমে কৃষি শিক্ষাকে আরো কার্যকরভাবে যুক্ত করে দেয়ার ওপর এ সময় গুরুত্বারোপ করেন তিনি। শেখ হাসিনা বলেন, কৃষিকাজে প্রযুক্তির ব্যবহার বাড়ালে এ কাজে তারা আরো উৎসাহিত হবে। এর আগে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সর্বশেষ গত ১৭ জুলাই এলজিআরডি মন্ত্রণালয়ে যান তিনি। গত ১৩ জুলাই ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, ৬ জুলাই যোগাযোগ মন্ত্রণালয়, ১৯ জুন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়, ২২ মে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, ১৮ মে তথ্য মন্ত্রণালয়, ১৫ মে পরিবেশ ও বন মন্ত্রণালয়, ৭ মে বেসামরিক বিমান, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, ১০ মে পানিসম্পদ মন্ত্রণালয় এবং ৩০ এপ্রিল বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। গত ১২ জানুয়ারি সরকার গঠনের পর থেকে শ্রম মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান শেখ হাসিনা।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ