পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর কমলাপুর স্টেশনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকেট বিক্রি হবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
তবে টিকিটের জন্য যাত্রীরা স্টেশনে ভিড় জমান সেহরির সময় থেকেই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে। কমলাপুর রেলস্টেশনের ২০টি কাউন্টার থেকে বিক্রি হচ্ছে টিকেট। ঈদের আগের দিন পর্যন্ত প্রতিদিন একই সময়ে টিকেট বিক্রি হবে।
সকাল থেকেই কাউন্টারগুলোর সামনে দেখা গেছে যাত্রীদের লম্বা লাইন আর যাত্রার দিন কাউন্টারগুলো থেকে দাঁড়িয়ে যাওয়ার টিকেট ছাড়া হবে। এ বছর পূর্বাঞ্চলের যাত্রীদের জন্য ১০টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।
এরইমধ্যে ৪টি চট্টগ্রাম-চাঁদপুর, ২টি ঢাকা থেকে দেওয়ানগঞ্জ, ২টি ঢাকা থেকে খুলনার পথে এবং পার্বতীপুরের পথে চলাচল করবে বাকি ২টি ট্রের। এছাড়াও শোলাকিয়ায় ঈদের জামাতের জন্য ৪টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হচ্ছে।
আজ (রোববার) বিক্রি হচ্ছে ২৪ জুলাই যাত্রার টিকিট। রেলস্টেশনের ২০টি কাউন্টার থেকে আজ টিকিট বিক্রি করা হচ্ছে। আগামীকাল সোমবার বিক্রি হবে ২৫ জুলাইয়ের টিকিট। মঙ্গলবার ২৬ জুলাই, বুধবার ২৭ জুলাই, বৃহস্পতিবার ২৮ জুলাইয়ের টিকিট বিক্রি হবে।
এছাড়া, শোলাকিয়ায় ঈদের জামাতের জন্য চারটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।
এদিকে, বিআরটিসির বাসের অগ্রিম টিকেটও বিক্রি শুরু হয়েছে।