জাতীয়

গার্ল সামিটে যোগ দিতে লন্ডনের উদ্দেশে প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা
প্রথমবারের মতো হতে যাওয়া গার্ল সামিটে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে সোমবার সকালে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট সকাল পৌনে ১০টায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও ইউনিসেফের নির্বাহী পরিচালক অ্যান্থনি লেকের আমন্ত্রণে প্রধানমন্ত্রীর এ যুক্তরাজ্য সফর। আগামীকাল (মঙ্গলবার) যুক্তরাজ্যের রাজধানীতে অনুষ্ঠেয় এ সামিটে প্রধানমন্ত্রী ঊচ্চ ক্ষমতাসম্পন্ন ২০ সদস্যবিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। ফ্লাইটটির স্থানীয় সময় বিকেল তিনটা ৩০ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। যু্ক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মিজারুল কায়েস এবং যুক্তরাজ্য সরকারের প্রতিনিধিরা বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন। বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা শেষে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রাসহকারে লন্ডনের হিলটন হোটেলে নিয়ে যাওয়া হবে। সফরকালে তিনি সেখানেই অবস্থান করবেন। বিমানবন্দরে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু, বেসরকারি বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও জাতীয় সংসদের চিফ হুইপ এ এস এম ফিরোজসহ অনেকে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। গত ৫ জানুয়ারি জাতীয় নির্বাচনের পর শেখ হাসিনার এটি প্রথম কোনো ইউরোপীয় দেশ সফর। ফিমেল জেনিটাল মিউটিলেশন (এফজিএম) এবং শিশু, বাল্য ও জোরপূর্বক বিবাহ (সিইএফএম) অবসানে যুক্তরাজ্য সরকার এবং ইউনিসেফ যৌথভাবে এযাবত্কালের প্রথম এই গার্ল সামিট আয়োজন করছে। এ বৈঠক বালিকাদের বাল্য ও জোরপূর্বক বিবাহ বন্ধ, নারীর বিরুদ্ধে সহিংসতার অবসান, নিরাপদ শিশু জন্মদান, নারীর কর্মসংস্থান, শিক্ষা এবং ভূমি ও উত্তরাধিকার প্রাপ্তিতে আইন সংস্কারেও সহায়তা করবে। বাংলাদেশসহ বিশ্বের ৫২টি দেশের প্রতিনিধিরা এ সামিটে যোগ দিচ্ছেন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ