র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ভেঙে দেয়ার জন্য আবারো দাবি জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খোলা চিঠি দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডাব্লিউ)। সোমবার সংগঠনটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাবকে সংস্কার করে জবাবদিহিতার আনার অঙ্গিকার করেছিল বাংলাদেশ সরকার। তবে তারা তা করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। প্রতিষ্ঠানটির সংস্কারে এখনো সরকারের কোনো উদ্যোগই দেখা যাচ্ছে না। এ অবস্থায় এ বাহিনীকে বিলুপ্ত করতে হবে। চিঠিতে র্যা ব ভেঙে দেয়ার আগ পর্যন্ত প্রতিষ্ঠানটি থেকে সামরিক বাহিনীর কর্মকর্তাদের সরিয়ে এটিকে পুরোপুরি বেসামরিক বাহিনীতে পরিণত করারও দাবি জানানো হয়।
এতে আরো বলা হয়, ২০০৪ সালে বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি) সরকারের আমলে র্যাব প্রতিষ্ঠিত হয়। বর্তমান সরকার প্রতিষ্ঠানটিকে দায়মুক্তি দেয়ায় ‘গুরুতর’ অপরাধের দিকে ঝুঁকে পড়েছে র্যা ব। এছাড়া, নির্যাতন ও নির্বিচারে গ্রেপ্তারের পাশাপাশি গত ১০ বছরে র্যাবের বিরুদ্ধে প্রায় ৮০০ লোককে হত্যার অভিযোগ করেছে সংগঠনটি।