জাতীয়

দ্বিতীয় দিনে চলছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি
ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি

ঈদকে সামনে রেখে দ্বিতীয় দিনের মতো ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে। তবে যাত্রীদের অভিযোগ, কাউন্টার থেকে ইচ্ছা করেই দেয়া হচ্ছে না ভালো টিকিট। যাত্রী ভোগান্তির পেছনে কাউন্টারের লোকজনই দায়ী।

টিকিট বিক্রিতে কোনো অনিয়ম হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

রোববার বিকেল থেকে রাত পেরিয়ে ভোর, তারপর সকাল- দীর্ঘ প্রতীক্ষা ২৫ জুলাইয়ের ট্রেনের আগাম টিকিটের জন্য। ঢাকার কমলাপুর রেল স্টেশনে টিকেট প্রত্যাশীতের উপচেপড়া ভিড়। অনেকেই রাতের খাবার ও সেহেরী সেরেছেন এই কাউন্টারের সামনেই। ঘুমিয়ে বা আড্ডা দিয়ে পার করেছেন সারাটা রাত।

এ সময় তারা অভিযোগ, পর্যাপ্ত টিকিট থাকতেও দেয়া হয়নি চাহিদা অনুযায়ী টিকিট। অবশ্য হাতে টিকিট পেয়ে সারা রাতের ক্লান্তির ছাপ মুছে গেছে অনেকেরই। এখন শুধু ঈদে বাড়ি ফেরার অপেক্ষা।

এদিকে, ঈদকে সামনে রেখে ৬টি বিশেষ ট্রেন সার্ভিস চালু করা হচ্ছে। টিকিট কালোবাজারি ঠেকাতে র্যা ব-পুলিশসহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা নিয়োজিত আছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ