জাতীয়

২/১ দিনের মধ্যে রাস্তার কাজ শেষ হবে, আশা যোগযোগমন্ত্রীর

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

অধিকাংশ সড়ক-মহাসড়কের মেতামতের কাজ শেষ বাকিটা আগামী ২/১ দিনের মধ্যেই শেষ হতে পারে বলে আবারো জানিয়েছেন যোগযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার সকালে মগবাজার-মৌচাক সড়ক পরিদর্শনে শেষে যোগাযোগমন্ত্রী বলেন, আগামী ১/২ দিনের মধ্যেই শেষ হতে পারে অধিকাংশ সড়ক-মহাসড়কের মেতামতের কাজ।

মন্ত্রী আরো বলেন, ঈদকে সামনে রেখে এরইমধ্যে সারাদেশে ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। দু-একদিনের মধ্যে বাকি অংশও শেষ হবে।

‘আজ সকালে সারাদেশে যে খবর পেয়েছি, যে চিত্র দেখেছি তাতে ৮০% ভালো হয়েছে। ২০% কাজ এখনো বাকি আছে। আশা করছি ২০% কাজ আজ-কালকের মধ্যে শেষ হবে বলে জানান তিনি।’

এ সময় মগবাজার এলাকার যানজট নিরসনে ফ্লাইওভার সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যবস্থা নিতে অনুরোধ জানান তিনি।

এর আগে ঈদ সামনে রেখে সারাদেশের ভাঙাচোরা সড়ক-মহাসড়ক মেরামতে ২০ জুলাই পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন যোগযোগমন্ত্রী। ওই আল্টিমেটাম এরইমধ্যে শেষ হয়েছে।

ওই আলটিমেটামের একদিন পরও রাজধানীসহ দেশের সড়ক মহাসড়কের এখন বেহাল দশা। চলাচল করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে পথযাত্রীদের। তাদের অভিযোগ সড়কের বেহাল দশার জন্য ঘণ্টার পর ঘণ্টা যানজটে সময় নষ্ট করতে হচ্ছে তাদের।

মালিবাগ মোড় থেকে বাংলামোটর পর্যন্ত পুরো রাস্তা জুড়েই খানাখন্দ তার উপর যোগ হয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি সব মিলে কাঁদা মাটিতে একাকার। প্রায় সাড়ে ৮ কিলোমিটার দীর্ঘ মগবাজার-মৌচাক ফ্লাইওভারের নির্মাণ কাজ চলায় প্রতিদিনই এ ব্যস্ততম সড়কে অসহনীয় যানজটের সৃষ্টি হচ্ছে। ওপরে চলছে ফ্লাইওভারের কাজ আর নিচে রাস্তা খোঁড়ার কাজ।

বিগত ২০১৩ সালে ফ্লাইওভারের কাজ শুরু হওয়ার পর থেকে এ সড়কে প্রতিদিনই যানজট লেগে আছে। যা আশ-পাশের সড়কেও ছড়িয়ে পড়ে। দুই কিলোমিটার রাস্তা পার হতে ২ থেকে ৩ ঘণ্টা সময় লাগছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ