সাময়িকভাবে মুক্তিযোদ্ধা সনদ পাওয়া ৩৫ জনের সনদ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এর মধ্যে ৩০ জনই সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তা।
রোববার জারি করা ওই প্রজ্ঞাপনে সনদ বাতিলের জন্য, গ্রহণযোগ্য দালিলিক প্রমাণ না থাকা, বিভিন্ন জায়গা থেকে সনদের আবেদন করা, মুক্তিযোদ্ধা হিসেবে উপযুক্ত বয়স না হওয়াসহ কয়েকটি কারণ দেখানো হয়েছে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার তদন্ত ও সুপারিশের ভিত্তিতে তাদের সনদ বাতিল করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এদিকে, সনদ বাতিল হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে মন্ত্রণালয়।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: