ইনজুরিতে পড়ায় রাশিয়ান ওপেনে অংশ নিতে পারবেন না দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান। সম্প্রতি, জিম করতে গিয়ে কোমরে ব্যথা পান এশিয়ান ট্যুর জয়ী এই গলফার।
আগামী ২৪ তারিখ থেকে অনুষ্ঠেয় এমটুএম রাশিয়া ওপেনে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন সিদ্দিকুর। কিছুদিন আগে জিম করতে গিয়ে ব্যাক সাইডের ইনজুরিতে পড়েন হিরো ইন্ডিয়ান ওপেন জয়ী এই গলফার।
গুরুতর না হলেও দুই সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন সিদ্দিকুরের চিকিৎসক। ফলে রাশিয়া ওপেনে অংশ নিতে পারছেন না দেশসেরা এই গলফার।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: