জাতীয়

তৃতীয় দিনেও চলছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি
ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি

ঈদকে সামনে রেখে তৃতীয় দিন মঙ্গলবার আগামী ২৬ জুলাইয়ের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে। টিকিটের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নিজেদের ভোগান্তির জন্য কাউন্টারের লোকজনকেই দুষছেন যাত্রীরা।

তবে সীমবদ্ধতা থাকলেও চাহিদা পূরণ করে নিরাপদে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেয়ার সব উদ্যোগই নেয়া হয়েছে বলে জানালে কর্তৃপক্ষ। এদিকে, বাসের চিত্র ভিন্ন, ঈদের ভীড় এড়াতে অনেকেই বাড়ি চলে যাচ্ছেন আগেই।

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ঈদের আগাম টিকিটের জন্য দিন-রাত্রি পার করছেন যাত্রীরা। টিকিটের অপেক্ষায় ঘন্টার পর ঘণ্টা কাউন্টারে কাটাচ্ছেন তারা। যাত্রীদের অভিযোগ ভিড়ের পাশাপাশি স্টেশনে সমান তালে বেড়ে চলেছে দুর্ভোগ।

লাইনে প্রথম দিকের থাকলেও চাহিদা অনুযায়ী টিকিট পাচ্ছে না বলেও জানালেন অনেকে। আবার দীর্ঘ অপেক্ষে শেষে হাতে টিকিট পেয়ে সকল ক্লান্তির ছাপ মুছে গেছে অনেকেরই। এখন শুধু ঈদে বাড়ি ফেরার অপেক্ষা।

সীমবদ্ধতা থাকলেও চাহিদা পূরণ করে নিরাপদে যাত্রীদের গন্তব্যে পৌছে দেওয়ার সব উদ্যোগই নেওয়া হয়েছে বলে জানালে কর্তৃপক্ষ।

এদিকে, বাসের অগ্রিম টিকিট বিক্রি শেষ হয়েছে আগেই, এখন কাউন্টারগুলোর চিত্র ভিন্ন। ভিড় আর যানজট এড়াতে ঈদের ছুটি শুরু আগেই বাড়ি চলে যাচ্ছেন অনেকে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ