ঈদকে সামনে রেখে ৪র্থ দিনের মতো বুধবারে আগামী ২৭ জুলাইয়ের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে।
গত তিন দিনের মতো ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে টিকেট গ্রহণ করছে যাত্রীরা। এ ভোগান্তির জন্য নানা অনিয়মের অভিযোগ করেছেন তারা। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্বে অবহেলার অভিযোগও তুলেছেন অনেকে।
টিকেট প্রত্যাশীরা বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যদের উদাসীনতার কারণে লাইনে শৃঙ্খলা থাকছে না। নারীরা পুরুষদের লাইনে ঢুকে খুব কম সময়ে টিকেট নিয়ে চলে যাচ্ছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।
এদিকে, বিআরটিসি বাসে আগামী ২৭ জুলাইয়ের টিকেট দেয়া হচ্ছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: