সংবাদপত্রের প্রকাশনা বন্ধে জেলা প্রশাসকদের ক্ষমতা দেয়ার বিষয় নিয়ে বিভ্রান্ত না হতে সবার প্রতি আহবান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বৃহস্পতিবার তথ্য অধিদপ্তরে গণমাধ্যম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হয়, এমন কোনো সিদ্ধান্ত এ সরকার নেবে না।
এ সময় তিনি আরো বলেন, গণমাধ্যমের অবাধ স্বাধীনতা নিশ্চিতের লক্ষ্যেই প্রেস অ্যান্ড পাবলিকেশন্স আইনসহ গণমাধ্যম সম্পর্কিত যাবতীয় আইন হালনাগাদ করা হবে।
আর যখন তখন গণমাধ্যম কর্মীদের যেন চাকরি চলে না যায়, সে ব্যাপারেও যথাযথ উদ্যোগ এ সরকার নেবে বলেও জানান ইনু।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: