জাতীয়

ঈদে মানুষেরা স্বস্তিতে বাড়ি ফিরতে পারবেন, আশা যোগাযোগমন্ত্রীর

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

আগামী তিন দিন খুব চ্যালেঞ্জিং—রাস্তার কারণে মহাসড়কের কোথায়ও যানবাহন আটকে থাকবে না, সবাই যদি সমন্বিতভাবে কাজ করে তাহলে এটা কোনো সমস্যা না, গত চার ঈদের তুলনায় এবারও মানুষ স্বস্তিতে বাড়ি ফিরতে পারবেন বলে আশা প্রকাশ করেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার নারায়ণগঞ্জের সোনরাগাঁওয়ের চৌরাস্তা এলাকার রাস্তার সংস্কার কাজ পরিদর্শনে শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ সময় মন্ত্রী বলেন, সড়ক ও জনপথ বিভাগের কোনো রাস্তা নয়, বর্ষায় ক্ষতিগ্রস্ত এলজিইডির রাস্তা নিয়ে সংবাদ প্রকাশ করে গণমাধ্যম অন্যায়ভাবে আঘাত করেছে, তারপরও এর কোনো প্রতিবাদ করবো না।

অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে রাস্তার অবস্থা নিজ চোখে দেখে যাত্রীদের বিশ্বাস করতে বলেন ওবায়দুল কাদের।

ঈদের আগ পর্যন্ত সব মহাসড়ক নিজে মনিটরিং করবেন— এ কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ওইসময় কোথাও যেন শৃঙ্খলা ভঙ্গ না হয় সেজন্য মোবাইল মনিটরিং টিম, জেলা প্রশাসন, হাইওয়ে পুলিশ, র্যা ব, জেলা পুলিশসহ প্রশাসনের কর্মকর্তারা যৌথভাবে কাজ করবে।

ঈদের আগে তিন দিন এবং পরের দুই দিন খাদ্যসামগ্রী ছাড়া সকল ধরনের ভারি যারবাহন সড়ক মহাসড়কে চলাচল বন্ধ থাকবে বলেও জানান মন্ত্রী।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ