জাতীয়

মানব উন্নয়নে এক ধাপ এগিয়ে বাংলাদেশ

মানব উন্নয়ন
মানব উন্নয়ন

জাতিসংঘের উন্নয়ন সংস্থার (ইউএনডিপি) বার্ষিক মানব উন্নয়ন সূচকে বাংলাদেশ এক ধাপ এগিয়ে গেছে বলে এক তথ্য প্রকাশ করা হয়। বৃহস্পতিবার ইউএনডিপির প্রধান কার্যালয় জাপানের রাজধানী টোকিওতে এ তথ্য প্রকাশ করা হয়।

পাশাপাশি নারী-পুরুষ সমতা উন্নয়ন সূচকে ভারত ও পাকিস্তানকে পেছনে ফেলেছে বাংলাদেশ। ইউএনডিপির ওয়েবসাইটেও এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ইউএনডিপির প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশের অবস্থান ১৪২তম। এর আগে বাংলাদেশের অবস্থান ছিল ১৪৩তম স্থানে।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কার অবস্থান রয়েছে সবচেয়ে ওপরে। শ্রীলঙ্কা বর্তমানে ৭৩তম স্থানে রয়েছে। এছাড়া ভারত ও পাকিস্তানের অবস্থান যথাক্রমে ১৩৫ ও ১৪৬তম স্থানে।

এদিকে, নারী-পুরুষ সমতা উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান ১০৭তম স্থানে রয়েছে। এই সূচকের ভারতের অবস্থান ১৩২ ও পাকিস্তানের অবস্থান ১৪৫তম স্থানে।

ইউএনডিপির প্রতিবেদনে আরো বলা হয়েছে, মানবসম্পদ উন্নয়ন সূচকে প্রথম স্থানে রয়েছে নরওয়ে। এছাড়া দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া, তৃতীয় স্থানে সুইজারল্যান্ড, চতুর্থ স্থানে নেদারল্যান্ডস ও পঞ্চম স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ