জাতীয়

বীরবিক্রম উক্যচিং মারমা আর নেই

উক্যচিং
উক্যচিং

বীরবিক্রম খেতাবপ্রাপ্ত বান্দরবানের আদিবাসী মুক্তিযোদ্ধা উক্যচিং (ইউকেচিং) মারমা আর নেই। শুক্রবার ভোরে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

গত মঙ্গলবার ৭৭ বছরের প্রবীণ এই মুক্তিযোদ্ধা মস্তিষ্কের স্ট্রোকে সংজ্ঞাহীন হয়ে পড়েন।

বান্দরবান জেলা শহরের লাঙ্গিপাড়ার বাসিন্দা ইউকেচিং বীর বিক্রম ১৯৭১ সালে তত্কালীন ইস্ট পাকিস্তান রাইফেলসের (ইপিআর) বিরুদ্ধে বিদ্রোহ করে রংপুর ও দিনাজপুর এলাকায় মুক্তিযুদ্ধে অংশ নেন। তিনি বেশ কয়েকটি অভিযানে অসীম সাহসিকতার পরিচয় দিয়েছিলেন। এজন্য তাকে বীর বিক্রম খেতাব দেয়া হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, স্ট্রোক করার পর থেকে সংজ্ঞাহীন ইউকেচিং মারমার শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল। আজ ভোর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তার হৃদস্পন্দন দ্রুত কমতে থাকে। চিকিত্সকেরা পরীক্ষা-নিরীক্ষা করার পর সোয়া ছয়টার দিকে তাকে মৃত ঘোষণা করে।

পারিবারিক সূত্র থেকে জানা যায়, তিনি বেশ কয়েকদিন ধরে বহুমূত্রসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

তার অন্ত্যেষ্টিক্রিয়ার বিষয়ে পরিবারের সদস্য ও স্বজনের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেয়া হবে বলে পারিবারিক সূত্রে জানা যায়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ