ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করতে সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে নিরাপদে বাড়ি ফেরা: প্রশাসনের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাড়ি ফেরা নিয়ে উদ্বীগ্ন হওয়ার কোনো কারণ নেই।
আসাদুজ্জামান খান কামাল বলেন, ঈদে ঘরমুখো মানুষ নির্বিঘ্নে যাতে বাড়ি ফিরতে পারেন সেজন্য সরকার মহাসড়কের নিরাপত্তা জোরদার, যানজটমুক্ত রাখাসহ সব ধরনের ব্যবস্থা নিচ্ছেন।
একই অনুষ্ঠানে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান নৌ দুর্ঘটনা এড়াতে লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন না করতে লঞ্চ মালিকসহ সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। সেইসঙ্গে, অতিরিক্ত যাত্রী বোঝাই লঞ্চে ও লঞ্চের ছাদে না চড়তে যাত্রীদের প্রতিও আহবান জানান ।
এসময়, এ সরকারের আমলে লঞ্চ দুর্ঘটনা অনেক কমে এসেছে বলেও দাবি করেন মন্ত্রী।