জাতীয়

সৌদিতে বসে সরকার হটানোর ষড়যন্ত্র করছে বিএনপি: মায়া

মায়া
মায়া

সৌদি আরবে বসে বিএনপি নেতারা ঈদের পর সরকার হটানোর ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন।

ঈদের পর বিএনপির কোনো আন্দোলন সফল হবে না— উল্লেখ করে মায়া বলেন, দশম সংসদ নির্বাচন ঠেকানোর নামে দেশজুড়ে যে সহিংসতা করেছিল বিএনপি, এমনটি আর করতে দেয়া হবে না।

বিএনপি একাত্তরের ঘাতকদের পৃষ্ঠপোষক, তাদের সঙ্গে কোনো আলোচনার প্রশ্নই আসে না বলেও জানান তিনি।

মায়া আরো বলেন, ষড়যন্ত্র করে সরকারের উন্নয়ন কার্যক্রমকে রোধ করা যাবে না। দলের নেতাকর্মীদের আশ্বস্ত করে মহানগর আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক বলেন, ভয়ের কিছু নেই, যে কোনো শক্তির মোকাবেলায় প্রস্তুত আওয়ামী লীগ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ