জাতীয়

যাতায়াত নির্বিঘ্ন করতে যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে: যোগাযোগমন্ত্রী

যোগাযোগমন্ত্রী
যোগাযোগমন্ত্রী

সড়কপথে ঈদে বাসযাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সব ধরনের কার্যকর পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার সকালে রাজধানীর মহাখালী ও গাবতলী বাস টার্মিনাল এলাকার ট্রাফিক ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পরিবহন মালিক ও শ্রমিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করে যোগাযোগমন্ত্রী বলেন, বর্ষাকালে রাস্তা সংস্কার করা অত্যন্ত কঠিন কাজ। বৃষ্টি হলেই সংস্কার কাজে বিঘ্ন ঘটে।

ওবায়দুল কাদের আশা প্রকাশ করে বলেন, আগামী বছর সড়ক ও মহাসড়কে যানবাহন চলাচলে কোন সমস্যা থাকবে না।

এ সময় পরিবহন মালিক শ্রমিক ও প্রশাসনের কর্মকর্তারা মন্ত্রীকে দেশের সার্বিক যাতায়াত ব্যবস্থা সম্পর্কে অবহিত করেন।

রাস্তায় ফিটনেসবিহীন গাড়ি না চালানোর জন্য পরিবহন মালিকদের প্রতি আহবান জানান মন্ত্রী। ঈদ পর্যন্ত রাস্তায় কোন ভারী যানবাহন না চালানোর জন্যও তিনি পরামর্শ দেন।

সড়ক ও মহাসড়কে কোথাও কোনো যানজট নেই— উল্লেখ করে যোগাযোগমন্ত্রী সাংবাদিকদের আরো বলেন, ঈদের আগে যেভাবে কাজ করেছি, সারাবছর সেভাবে কাজ করতে চাই।

অতিরিক্ত ভাড়া ও যানজট প্রসঙ্গে তিনি বলেন, আমাদের মোবাইল টিম ও মনিটরিং টিম যৌথভাবে এ ব্যাপারে মনিটর করছে। অতিরিক্ত ভাড়া বিষয়ে কোনো অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হচ্ছে। এছাড়া অকারণে কোথাও কেউ যানজট সৃষ্টি করলে সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা নেয়া হচ্ছে।

মহাখালী ও গাবতলীর বিভিন্ন কাউন্টারে বাসভাড়া নিয়েও কথা বলেন মন্ত্রী। গাবতলী বাস টার্মিনালে দুরপাল্লার ঈদযাত্রী নিয়ে দাঁড়িয়ে থাকা কয়েকটি বাসে উঠে যাত্রীদের সঙ্গে কথা বলেন তিনি। সূত্র: বাসস

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ