জাতীয়

যানজট কমাতে নৌপথ সচলের তাগিদ প্রধানমন্ত্রীর

শেখ হাসিনা
শেখ হাসিনা

রাজধানীর যানজট কমাতে চারপাশের নদ-নদীগুলোকে দূষণমুক্ত ও নাব্যতা ফিরিয়ে নৌ চলাচলের উপযোগী করে রিং-রোডের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত নদ-নদীর নাব্যতা রক্ষা সম্পর্কিত মন্ত্রিসভার বৈঠকে তিনি এ কথা বলেন।

মন্ত্রিসভার বৈঠকে আবারো কাজ শুরু তাগিদ দিয়ে শেখ হাসিনা বলেন, ‘রাজধানীতে একটি রিং-রোড তৈরি করা হলে নদীপথে যাতায়াত করা যেতে পারে। এর মাধ্যমে মানুষের বিনোদনের ব্যবস্থাও করা যাতে পারে, সেই ধরনের চিন্তা-ভাবনা করা হচ্ছে। তাই নদীর প্রাণ কিভাবে ফিরিয়ে আনা যায় সেটাই এখন চিন্তার বিষয়।’

রাজধানীর যানজট কমাতে ও পরিবেশ রক্ষায় নদীপথ উন্মুক্ত ও দূষণমুক্ত করার বিকল্প নেই— উল্লেখ করে তিনি আরো বলেন, ‘রাজধানীতে অনেক খাল ও অনেক পুকুর ছিল, বিভিন্ন কারণে সেগুলো ভরাট হয়ে গেছে। ভবিষ্যতে আর যেনো এ ধরনের কাজ না হয়। কারণ দেশের পরিবেশ রক্ষা করতে গেলে আমাদের বিশেষ করে জলাধারগুলো রক্ষা করা প্রয়োজন।’

উল্লেখ্য, রাজধানীর চারপাশের নদ-নদীগুলোর নাব্যতা ও দূষণমুক্ত করতে ২০০৯ সাল থেকে কাজ শুরু করে সরকার। ওই বছরের ১১ জানুয়ারি ঘটা করে বুড়িগঙ্গার তলদেশ থেকে বর্জ্য অপসারণ শুরু করে। একইসঙ্গে বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা, বালু নদের দুইপাড়ের দখল হয়ে যাওয়া জমি উদ্ধার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

তবে নদীর সীমানা নির্ধারনে আইনি জটিলতায় ওইসব কাজ বন্ধ রয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ