রাজধানীর রায়েরবাজারে সোমবার একটি সেলুনে বিস্ফোরণের পর আগুন লেগে দগ্ধ হয়েছেন ৪ জন।
সেলুন থেকে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তবে তাদের নাম জানা যায়নি।
মোহাম্মদপুর থানার ওসি আজিজুল হক আমাদের সংবাদদাতাকে জানিয়েছেন, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে সাদেক খান সড়কের ওই সেলুনে বিস্ফোরণের শব্দ পাওয়া যায় এবং এর পরপরই সেখানে আগুন ধরে যায়। তবে বিস্ফোরণের কারণ এখনো জানা যায় নি।
অগ্নি নির্বাপক কর্মীরা পৌঁছানোর আগেই সেলুনের আগুন নিভে যায়।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: