জাতীয়

শেষ মুহূর্তে ঘরমুখো মানুষের ঢল ট্রেন-বাস-লঞ্চে

ঘরমুখো মানুষের ঢল
ঘরমুখো মানুষের ঢল

ঈদের ছুটি শুরু আজ (সোমবার) থেকে। স্বজনদের সঙ্গে ঈদ করতে শেষ মুহূর্তে ঘরমুখো মানুষের ঢল ট্রেন-বাস-লঞ্চে। কমলাপুর রেলস্টেশনে গতদিনের চেয়ে ভিড় বেশি যাত্রীদের তারপর আছে শিডিউল বিপর্যয় ও টিকেট নিয়ে অনিয়মের অভিযোগ। আর আগাম টিকেট না থাকায় দিনের টিকেট দিনে কাটতে গিয়ে মহাখালী বাস টার্মিনালে যাত্রীরা পড়েন বিপাকে। বাস আসতে বিলম্ব হওয়ায় ভোগান্তিতে যাত্রীরা।

তবে, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের দাবি এসব যৎসামান্য।

বাস টার্মিনালগুলোতে অনেকেই ভোরবেলা থেকে লাইনে দাঁড়িয়ে আছেন। মিলছে কাঙ্খিত টিকেটও। কাজের ব্যস্ততায় ঈদের ছুটি শুরুর পর প্রতীক্ষিত বাড়ি ফেরা।

শেষ মুহূর্তে প্লাটফর্মে, ট্রেনের বগিতে ঘরমুখো মানুষের ভিড় ছিল আগের দিনের চেয়ে বেশি। কেউ ট্রেন আসার অপেক্ষায়, কেউ ট্রেন ছাড়ার অপেক্ষায়। প্রিয়জনের সঙ্গে ঈদ তাই দেরিতে গেলেও সবাই খুশি। যাত্রীদের তরফ থেকে রয়েছে অনিয়মের অভিযোগও।

তবে সেসব আমলে নিচ্ছেন না কর্তৃপক্ষ।

মহাখালী বাস টার্মিনালে যাত্রীদের বেশিরভাগই সেহরির পর থেকে টিকেটের অপেক্ষায় দেখা গেছে। তবে, বাসের কোনো খবরই নেই। মূলত ঢাকা-ময়মনসিংহে আগাম টিকেটের ব্যবস্থা না থাকায় এ অবস্থা। আর টিকেট কাউন্টারে গিয়ে দেখা মিললো না টিকেট মাস্টারের।

অনেকক্ষণ পর বাস এলে টিকেট কাটা ভুলে গিয়ে হুড়মুড় করে বাসে ওঠা। কোনো কোনো যাত্রীর রাগ-ক্ষোভ বাস শ্রমিকদের ওপর- বচসা থেকে হাতাহাতি। পরে আইন-শৃঙ্খলা বাহিনীকে পরিস্থিতি সামাল দিতে দেখা যায়।

অনেকটা নিরূপায় হয়েই বেশি দামে টিকেট কেটে বাড়ি যাচ্ছেন অনেক যাত্রীরা। টার্মিনাল পরিদর্শনের আসেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। রাস্তায় যানজট, বিলম্ব ও সময়সূচি হেরফেরের বাস্তবতা থাকলেও তা যৎসামান্য বলে দাবি তার। বেশি দামে টিকেটের বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়ার কথাও জানান।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ