জাতীয়

মদীনায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নারীর মৃত্যু

নাছিম জাহান শিল্পী
নাছিম জাহান শিল্পী

সৌদি আরবের মদীনা আল মনোয়ারার ওয়াদি আল জ্বীন নামক স্থানে সড়ক দুর্ঘটনায় নাছিম জাহান শিল্পী (৪০) নামরে এক প্রবাসী বাংলাদেশি নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শিল্পী জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার পরিচালনা পর্ষদ সদস্য আমির মোহাম্মদ ফিরোজের স্ত্রী।

জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার মিডিয়া অফিসার রুমি সাঈদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি আরো বলেন, শিল্পী ঈদের ছুটিতে মদীনা যাওয়ার সময় ওয়াদী আল জ্বীন নামক একালায় তাদের গাড়ি উল্টে যায়।

আহত অবস্থায় শিল্পীসহ আহতদের কিং ফাহাদ হাসপাতালে নিলে সেখানেই তিনি রাত ৯টার দিকে মারা যান।

নাছিম জাহান শিল্পীর গ্রামের বাড়ি নোয়াখালী জেলায়। দুর্ঘটনায় আহত একই পরিবারের আরো পাঁচ জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার পরিচালনা পর্ষদ সদস্য আমির মোহাম্মদ ফিরোজের স্ত্রীর মৃত্যুতে জেদ্দা বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ