বেতন-বোনাস ৪৮ ঘন্টার মধ্যে পরিশোধের শর্তে আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেছে তোবা গ্রুপের পাঁচটি তৈরী পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার সকালে এ কথা জানিয়েছেন আন্দোলনকারী শ্রমিকরা।
তোবা গ্রুপের পাঁচটি কারখানার কমপক্ষে ১ হাজার ৬০০ শ্রমিক গত সোমবার থেকে বেতন-বোনাসের দাবিতে অনশনে যায়। তিন দিনের অনশনে গুরুতর অসুস্থ্য হয়ে পড়েন অনেকে। ঈদের দিনও তারা অনশনে ছিল।
এদিকে, শ্রমিক অনশনের অবসানে আজ শ্রমিকদের কিছু বেতন দেয়া হতে পারে বলে জানিয়েছে বিজিএমইএ।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: