অর্থনৈতিক কর্মকাণ্ডে সাধারণ মানুষের সম্পৃক্ততা বেড়েছে— উল্লেখ করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, রাজনীতিবিদরা চাইলেই ইচ্ছামতো আগের মতো আন্দোলন করতে পারবে না।
বৃহস্পতিবার ঈদের পর প্রথম কার্যদিবসে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ কথা বলেন তিনি।
গত নভেম্বর-ডিসেম্বরের মতো সহিংস আন্দোলন হলে অর্থনীতির অগ্রযাত্রা ব্যাহত হবে--জানিয়ে মন্ত্রী বলেন, বিএনপি আন্দোলন করতে জনসমর্থন পাবে না।
অর্থমন্ত্রী আরো বলেন, আন্দোলন হলে মানুষ যদি চলাচল করতে না পারে, অর্থনৈতিক কর্মকাণ্ড যদি না হয় তাহলে অর্থনীতিতে এর প্রভাব পড়বেই। যারা আন্দোলন করেন তারাও সেটা জানেন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: