জাতীয়

শুরু হলো শোকের মাস আগস্ট

আগস্ট
আগস্ট

শুরু হলো শোকের মাস আগস্ট। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কতিপয় বিপথগামী সেনা সদস্য সপরিবারে হত্যা করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠন এ মাসটি পালন করে শোকের মাস হিসেবে।

শোকের মাস শুরুর প্রথম প্রহরে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গব্ন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্জ্বলন ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতা-কর্মীরা।

১৯৭৫ সালের ১৫ আগস্টে কতিপয় কুচক্রীর যোগসাজসে বিপথগামী সেনা সদস্যরা সপরিবারে হত্যা করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আওয়ামীলীগ ও বিভিন্ন সংগঠন এ আগস্ট মাস পালন করে শোকের মাস হিসেবে। এরই সুচনা হলো আগস্টের প্রথম প্রহরে।

ঘড়ির কাটা রাত ১২ বাজার সঙ্গে সঙ্গে ফুল দিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের নেতাকর্মীরা। বঙ্গবন্ধু ভবনের সামনে মোমবাতি প্রজ্বলনের মধ্যে দিয়ে শুরু করে তাদের কার্যক্রম।

এ উপলক্ষ্যে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি নিয়েছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো। শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগ নেতা শেখ সেলিম বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে বিপথগামীরা স্বাধীনতার আর্জনকে হত্যার অপচেষ্টা চালিয়েছে।

একই সময়ে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে কালো পতাকা উত্তোলনও মোমবাতি প্রজ্বলন করে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ