জাতীয়

অনশন চালিয়ে যেতে বদ্ধপরিকর তোবা গ্রুপের শ্রমিকরা

শ্রমিক
শ্রমিক

বেতন বোনাসের দাবিতে ৫ম দিনের মত শুক্রবারেও আমরণ অনশন অব্যাহত রেখেছে তোবা গ্রুপের পাঁচটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশণ চালিয়ে যাওয়ার প্রত্যয় তাদের।

এদিকে, গতকাল এক সপ্তাহের মধ্যে বিজিএমইএর সমস্য সমাধানের আশ্বাস প্রত্যাখ্যান করে ৫ দফা দাবিতে নতুন কর্মসূচী ঘোষণা দিয়েছে শ্রমিক নেতারা। আগামীকাল সকাল ১১টায় রাজাধানীর বাড্ডায় তোবা গ্রুপের কারখানার সামনে বিক্ষোভ সমাবেশ করবেন তারা।

তিন মাসের বকেয়া বেতন-ভাতার দাবিতে তোবা গ্রুপের পাঁচটি পোশাক কারখানার শ্রমিকদের অনশন কর্মসূচি পঞ্চম দিনে গড়ালো।

একের এক শ্রমিক অসুস্থ হয়ে পড়ছেন। তারপরও অনশন কর্মসূচি চালিয়ে যেতে বদ্ধপরিকর তারা।

পোশাক কারখানা মালিকদের সংগঠন- বিজিএমইএ'র পক্ষ থেকে এক সপ্তাহের মধ্যে সমস্যা সমাধানের যে আশ্বাস দেয়া হয়েছে তা আন্দোলনরত শ্রমিকরা প্রত্যাখ্যান করেছেন। ক্ষতিপূরণসহ পাঁচ দফা দাবির ঘোষণা দিয়েছেন শ্রমিক নেতারা।

এদিকে, তোবা'র পোশাক শ্রমিকদের প্রতি সংহতি জানিয়ে দাবি আদায়ে আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানান বিভিন্ন সংগঠনের নেতারাও।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ