পুরান ঢাকার বংশালে বাংলাদেশ মুসলিম হোটেলে শুক্রবার ভোরে অগ্নিকাণ্ডে ২ জন মারা গেছেন।
তারা হলেন- সাইজুদ্দীন (৩৫) ও সুলতান (৫৫)।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার ফরহাদুজ্জমান জানান, কাঠের ভবনটির দোতলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল ৭টায় গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
হোটেলের অ্যান্ট্রি লিস্টে সাইজুদ্দীনের ঠিকানা লেখা রয়েছে পুরান ঢাকার সুরিটোলা এবং সুলতানের ঠিকানা লালবাগ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) আবু কাওসার জানান, লাশ ময়না তদন্তের জন্য সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) পাঠানো হয়েছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: