রাজধানীর মালিবাগ রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি প্রাইভেট কার দুমড়ে মুচড়ে গেছে। এতে কারটি থাকা তিন আরোহী আহত হয়েছেন।
ঢাকা রেলওয়ে থানার ওসি আব্দুল মজিদ বলেন, শুক্রবার বিকেল ৫টার দিকে লাইনে উঠে পড়া গাড়িটি ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায়।
ট্রেনের ধাক্কায় ওই গাড়ির তিনজন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে আহতদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
কমলাপুর রেলওয়ের ট্রাফিক পরিদর্শক মো. হুমায়ন কবির বলেন, চট্টগ্রাম থেকে আসা চট্টলা এক্সপ্রেস কমলাপুরে ঢোকার মুখে মালিবাগ রেলক্রসিংয়ে ওই দুর্ঘটনা ঘটে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: