জাতীয়

ঈদের ছুটি শেষ, রাজধানীতে ফিরছে মানুষ

রাজধানীতে ফিরছে মানুষ
রাজধানীতে ফিরছে মানুষ

ঈদের পর সাপ্তাহিক ছুটির শেষ দিনে বাস আর ট্রেন-লঞ্চে করে রাজধানীতে ফিরেছেন অনেকে। তবে রাজধানীমুখী জনস্রোত তেমন না থাকলেও সড়ক পথের তুলনায় রেলপথে ফিরে আসা যাত্রীর সংখ্যাই বেশি। কমলাপুর রেলস্টেশন কিছুটা সরগরম হলেও মহাখালী, গাবতলীর মতো বড় বাসস্ট্যান্ডে ভিড় নেই তেমন।

ঈদের আমেজ এখনও কাটেনি তবে শেষ হয়েছে ঈদের পর সাপ্তাহিক ছুটিও। তাই প্রিয়জনের সঙ্গে ঈদ কাটানোর আনন্দ শেষে কর্মস্থলে ফিরছেন অনেকে। প্রিয়জনের সঙ্গে ঈদ কাটানোর আনন্দ সকলের চোখে-মুখে।

আর নানা কারণে যারা ঈদ আপনজনদের সঙ্গে কাটাতে পারেনি এখন বাড়ি ফেরার তাড়া তাদের মাঝে।

ঈদের দিনগুলোতে ট্রেনের সময়সূচি ঠিক থাকলেও শেষদিকে বেশিরভাগ ট্রেন আসতে দেরি করেছে। কমলাপুর রেলস্টেশনে ট্রেন ছেড়ে যাচ্ছে নিয়মমাফিক। তবে খুলনা-চট্টগ্রাম, দিনাজপুর রুটের ট্রেনগুলো সকালে ঢাকায় পৌঁছাতে ২/৩ ঘণ্টা দেরি করেছে।

বরিশাল-খুলনাসহ দক্ষিণাঞ্চলের কয়েকটি রুটের যোগাযোগস্থল গাবতলী বাসস্ট্যান্ড। আর ময়মনসিংহ-গাজীপুর রুটগুলোর বাসস্ট্যান্ড মহাখালী। এসব রুটের বেশিরভাগ ফিরতি বাসেই ফাঁকা থাকছে অনেক আসন।

এদিকে, সকাল থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড়েছে অনেক লঞ্চ। ঈদ করে রাজধানীতে ফেরা মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে টার্মিনাল। সকালের আলো ফোটার সঙ্গে সঙ্গে লঞ্চের ভিড় সদরঘাট লঞ্চ টার্মিনালে। লঞ্চ টার্মিনাল মানুষের পদচারণায় মুখর।

পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে ঢাকায় ফিরেছেন নগরবাসীরা। ইট-পাথরের এ শহরের কর্ম ব্যস্তময় জীবনের ফাঁকে এ আনন্দের মাত্রা ছিল অপরিসীম।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ